দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ইডাফসের (EDAPHOS) ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান এবং সদস্য সচিব হয়েছেন অ্যালামনাই সদস্য মো. আসাদুজ্জামান রুবেল।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (কারস) ক্যাফেটেরিয়ায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
ইডাফসের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের অনুমতিক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন। সভা সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির।
সভায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
যে আই